যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিপরীতমুখী প্রস্তাব দিলেও তাদের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও অব্যাহত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই তথ্য জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ইসলামাবাদ এই প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করলো যে, তারা দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যম হিসেবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় ইসহাক দার লিখেছেন, পাকিস্তানের মাধ্যমে আদান-প্রদান করা বার্তার সাহায্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।
তিনি আরও জানান, পাকিস্তান ছাড়াও মিসর, তুরস্ক এবং আরও কয়েকটি দেশ এই আলোচনাকে সফল করতে সমর্থন দিয়ে যাচ্ছে।