লেবাননে মধ্যরাতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে লেবাননের সেনাবাহিনী জানায়, দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি শুরুর প্রায় আধাঘণ্টা পরও খিয়াম ও দিব্বিনে গ্রামে ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত ছিল।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হওয়া বাসিন্দাদের বাড়ি না ফেরার জন্য পুনরায় সতর্ক করেছে দেশটির সেনাবাহিনী। বিচ্ছিন্ন গোলাবর্ষণের কারণে পরিস্থিতি এখনও অনিরাপদ বলে জানানও হয়েছে।
অন্যদিকে শুক্রবার ভোরে দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ ও আর্টিলারি হামলার অভিযোগ তারা খতিয়ে দেখছে।