ট্রাম্পের হামলা ঠেকাতে ইরানকে ভ্যান্সের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০

ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে পাঠানো এক চিঠিতে তিনি এ প্রস্তাব দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে স্বল্পমেয়াদি ও তীব্র হামলার নির্দেশ দেওয়া থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখার মতো সমঝোতার ক্ষেত্র খুঁজে বের করাই এ উদ্যোগের লক্ষ্য।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এ যোগাযোগের খবর প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের এবং বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়। পরে নিউইয়র্ক টাইমসও একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও যোগাযোগ সম্পর্কে অবগত এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে চিঠির খবর প্রকাশ করে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, চিঠি এবং পরবর্তী সময়ে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে আলোচনায় নির্দিষ্ট কোনও শান্তিচুক্তির শর্ত নিয়ে কথা হয়নি। বরং আলোচনার সম্ভাব্য কাঠামো তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চিঠিটি পাঠানো হয় এবং রবিবার তা পৌঁছায়। চিঠিতে ভ্যান্স সরাসরি আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেন। আলোচনার শুরু থেকেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে আলোচ্যসূচিতে রাখার প্রস্তাবও দেন তিনি।

নিউইয়র্ক টাইমসকে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, দেশটির নেতারা প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। আজকের মধ্যেই রেজাই আনুষ্ঠানিকভাবে এর জবাব দেবেন বলে আশা করা হচ্ছে।

দুই কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহেই কাতার অথবা তুরস্কে আলোচনা শুরু হতে পারে।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, যুদ্ধ বন্ধে ইরানের কাছে নতুন একটি খসড়া চুক্তি উপস্থাপন করেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। তবে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা পরিকল্পনাটিকে ‘অগ্রহণযোগ্য ধারণা, কোনও প্রস্তাব নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন। 

সূত্র: আল জাজিরা

/এএস/ 
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের নির্বাচনে অবৈধ ভোট, বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
নির্বাচনে ঝুলন্ত ফল: ‘অন্তর্বর্তী প্রধানমন্ত্রী’ থাকছেন নেতানিয়াহুই
যুক্তরাষ্ট্রে পালিয়ে বলসোনারোর দাবি ‘আমিই ব্রাজিলের বৈধ নেতা’
সর্বশেষ খবর
এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো
এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো
কাভার্ডভ্যানের ধাক্কায় একসঙ্গে দুই বোন নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় একসঙ্গে দুই বোন নিহত
বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো