কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের

কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হামলার প্রতি তাদের ‘সুস্পষ্ট প্রত্যাখ্যান’ পুনর্ব্যক্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের পরিপন্থি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের লঙ্ঘন অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে নেওয়া আন্তর্জাতিক প্রচেষ্টাগুলোকে ব্যাহত করে।

সৌদি আরব আরও জানিয়েছে, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কুয়েত, দেশটির সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে রিয়াদ।

একই সঙ্গে কুয়েতের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ সুরক্ষায় দেশটির নেওয়া সব পদক্ষেপের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব।

সূত্র: আল জাজিরা