মার্কিন হামলার পর তেহরান-মাশহাদ ট্রেন চলাচল বন্ধ

মার্কিন হামলার পর তেহরান ও মাশহাদের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফনের কয়েক ঘণ্টা আগে এ তথ্য জানানো হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসলামিক রিপাবলিক অব ইরান রেলওয়ে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলি শত্রুর অপরাধমূলক হামলায়’ এই রুট ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি মেরামতে ইতোমধ্যে প্রকৌশলী দল পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, আটকে পড়া যাত্রীদের জন্য সড়কপথে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে।