হরমুজে দুই জাহাজের সংঘর্ষ, ২৩ বিদেশি নাবিককে উদ্ধার করলো ইরান

হরমুজ প্রণালিতে কেশম দ্বীপের উত্তরে দুটি জাহাজের সংঘর্ষের পর ২৩ বিদেশি নাবিককে উদ্ধার করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে একটি বাল্ক ক্যারিয়ারের জাহাজের কাঠামো গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং এতে পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতির অবনতি হওয়ায় জাহাজটির ক্যাপ্টেন জরুরি ভিত্তিতে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

ফার্স জানায়, জাহাজটির সব নাবিককে নিরাপদে কেশম দ্বীপে স্থানান্তর করা হয়েছে।