ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০১

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কিনা, সে বিষয়ে ভারতের কাছে এখন পর্যন্ত কোনও তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণের বিষয়ে আমার কাছে শেয়ার করার মতো কোনও তথ্য নেই।

সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন, তারেক রহমানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে কিনা এবং তিনি না গেলে বাংলাদেশ কাকে প্রতিনিধি হিসেবে পাঠাবে, এ বিষয়ে ঢাকা নয়াদিল্লিকে কিছু জানিয়েছে কিনা।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় সংবাদমাধ্যমে সাম্প্রতিক দেওয়া সাক্ষাৎকার নিয়ে জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনও মন্তব্য নেই।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানালো। ঢাকা এর আগে জানিয়েছিল, উচ্চপর্যায়ের সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। দুই দেশের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বেইজিং তার অংশগ্রহণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবি কতটুকু সত্য?
সর্বশেষ খবর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ