কুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইরানের ভূখণ্ডে মার্কিন হামলার জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্রটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা কুয়েতের ক্যাম্প উদাইরিতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের ডিপো এবং আলি আল সালেম এয়ার বেসে থাকা প্যাট্রিয়ট রাডার সিস্টেম ও বিমান নজরদারি রাডার লক্ষ্য করে কামিকাজে ড্রোন দিয়ে ‘বড় ধরনের হামলা’ চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।