তেল উৎপাদন বাড়াচ্ছে ওপেকপ্লাস

পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক) রবিবার তেল উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এর সাতটি প্রধান তেল উৎপাদনকারী দেশ সেপ্টেম্বরে দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন ১ লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, বাজারের স্থিতিশীলতা বজায় রাখার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া এবং ওমানের প্রতিনিধিরা সেদিন বৈশ্বিক তেল বাজারের বর্তমান অবস্থা ও সম্ভাবনা মূল্যায়ন করার জন্য একটি অনলাইন বৈঠক করেন।

এই উৎপাদন বৃদ্ধি প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর এপ্রিল মাসে উৎপাদন বাড়ানো শুরু করার পর টানা ৬ মাস ধরে বৃদ্ধি পেলো।

বিশ্লেষকরা মনে করেন যে, হরমুজ প্রণালিতে নৌচলাচলে চলমান বিঘ্নের কারণে স্বল্প মেয়াদে বাজারে এই উৎপাদন বৃদ্ধির প্রভাব সীমিত থাকবে। অপরিশোধিত তেল রফতানি স্বাভাবিক অবস্থায় ফিরলেই কেবল এটি বাজারে প্রকৃত প্রভাব ফেলবে।

সূত্র: সিএমজি