কেরালায় সর্বোচ্চ সতর্কতা: বন্ধ স্কুল, বন্যার ঝুঁকি আরও বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৬, ১৩:২৩আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ১৩:২৩

সোমবার ভারতীয় আবহাওয়া অধিদফতরের (আইএমডি) তথ্য অনুযায়ী, কেরালার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। তিনটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করেছে।

টানা বর্ষণের কারণে রাজ্যের কয়েকটি জেলার জেলা প্রশাসকরা সোমবার (৩ আগস্ট) সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পান্থানামথিট্টা জেলার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে সাবরিমালা অঞ্চলে রানি ও আশপাশের এলাকায় পানির স্তর বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

কেরালার পর্যটনমন্ত্রী পি সি বিষ্ণুনাধের দফতর জানিয়েছে, সাবরিমালা অঞ্চলে টানা বৃষ্টির কারণে পান্থানামথিট্টা জেলায় গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দফতর জানায়, দুর্যোগ মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী জেলাতেই অবস্থান করছেন। তিনি আরানমুলার বিধায়ক আবিন ভার্কি, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কোঝেনচেরির পরিস্থিতিও পর্যালোচনা করছেন।

রাতভর বৃষ্টিতে বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইএমডির তথ্য অনুযায়ী, রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৫টার মধ্যে সবচেয়ে বেশি ১০৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পান্থানামথিট্টার ভেঙ্কুরিঞ্জিতে। এরপর ইদুক্কির উদুম্বান্নুরে ১০৩ মিলিমিটার এবং চেরুথোনিতে ১০১ দশমিক ৫ মিলিমিটার।

/এনআই/
সম্পর্কিত
তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে জয় গোস্বামীর সঙ্গে কী হয়েছে? কেন এত আলোচনা
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
ইরানের সঙ্গে বৈঠক নিয়ে নতুন বার্তা ট্রাম্পের
সর্বশেষ খবর
অর্থ বছরের শুরুতেই  পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ
অর্থ বছরের শুরুতেই  পোশাক রফতানি কমেছে ১.৯২ শতাংশ
চিকিৎসার মাঝেই দেশে ফিরে সবার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন 
চিকিৎসার মাঝেই দেশে ফিরে সবার দোয়া চাইলেন ইলিয়াস কাঞ্চন 
দুবাইকে কেন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মনে করেন নারীরা
দুবাইকে কেন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর মনে করেন নারীরা
চোখে ব্যান্ডেজ বেঁধে কেন দলীয় কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী?
চোখে ব্যান্ডেজ বেঁধে কেন দলীয় কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী?
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে