ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে তেহরানের পদক্ষেপ নিয়ে সমালোচনা করার কড়া জবাব দিয়েছে দেশটি। ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো ইরানের সমালোচনা করলেও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর কোনও পদক্ষেপ না নেওয়ায় তাদের ‘ভণ্ডামি’র তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি লেখেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত ‘মানবাধিকার’ ও আন্তর্জাতিক আইন নিয়ে বিশ্বকে উপদেশ দেওয়া বন্ধ করা। তাদের এই ভণ্ডামি স্পষ্ট এবং বিব্রতকর।
তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনে আপনাদের সমর্থন আপনাদের তথাকথিত যে নৈতিক অবস্থান ছিল, তার পুরোটাই ধ্বংস করে দিয়েছে।
আরাঘচির এই মন্তব্যের আগে বুধবার ফ্রান্স জানিয়েছিল, ইইউ ও আরও ২০টি দেশ ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে দেশগুলো ইরানকে মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করতে অর্থবহ পদক্ষেপ নেওয়া, মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ এবং নির্বিচারে আটক ব্যক্তিদের মুক্তির আহ্বান জানিয়েছে।
Countries like France should stop lecturing the world about “human rights” and international law. The hypocrisy is blatant and embarrassing.
— Seyed Abbas Araghchi (@araghchi) August 13, 2026
Your backing of Israel’s genocide in Gaza—and aggression against Iran—has destroyed whatever moral high ground you imagined you had.