বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১৩:০০ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩:০০

বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আগাম সতর্কতামূলক রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। শুক্রবার (১৩ নভেম্বর) বাননের সংবাদমাধ্যম আল মায়াদিন এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল চোরাচালান বন্ধ করতে ওয়াশিংটনকে গুরুতর সতর্কবার্তা দিতেই এ হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স যেকোনও পরিস্থিতিতে পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে কোনও ভৌগোলিক সীমাবদ্ধতা নেই বলেও উল্লেখ করেছে বাহিনীটি।

এর কয়েক দিন আগে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর আর কোনও সীমাবদ্ধতা নেই। এর মধ্য দিয়ে ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে তেহরানের আগের অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মোহেব্বি বলেন, এই সীমাবদ্ধতা আমাদের জন্য তুলে নেওয়া হয়েছে। তবে বাস্তবে এই সক্ষমতা প্রমাণ করতে হবে।

এর আগে দেওয়া এক বিবৃতিতেও ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছিলেন, কোনও ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেশটির প্রতিরক্ষা নিশ্চিত করবে। তার দাবি, যুক্তরাষ্ট্রের ইরানি ড্রোনের অনুকরণ দেশটির নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতার শ্রেষ্ঠত্বের অকাট্য প্রমাণ।

মোহেব্বি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ও থাড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অকার্যকারিতা প্রমাণিত হয়েছে। তার ভাষ্য, দেশটির অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার বিরুদ্ধে কার্যকর ও টেকসই প্রতিরোধব্যবস্থা গড়ে তুলেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। তবে বাহরাইনে রাডার ধ্বংসের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়ার তথ্য দেওয়া হয়নি।

/এসএইচএম/
সম্পর্কিত
আফগানিস্তানে নারী রোগী দেখায় পুরুষ চিকিৎসকদের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
সর্বশেষ খবর
পাকিস্তানের হুঙ্কার: ‘হামজাকে নিয়ে ভাবছি না, বাংলাদেশকে হারিয়ে ফাইনাল লক্ষ্য’
পাকিস্তানের হুঙ্কার: ‘হামজাকে নিয়ে ভাবছি না, বাংলাদেশকে হারিয়ে ফাইনাল লক্ষ্য’
এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার
এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা