জর্ডানে ইরানের হামলা, ডানা হারালো মার্কিন যুদ্ধবিমান

জর্ডানে মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে রাতভর হামলায় একাধিক মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে এর একটি ডানা হারিয়েছে। ‘ওয়ারথগ’ নামে পরিচিত এই যুদ্ধবিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেগুলো মেরামতের পর আবারও কাজে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানান জেনিফার জ্যাকবস।