ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও বোমা হামলা চালানোর প্রত্যাশার কথা সহযোগীদের জানিয়েছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প অবশ্য বড় ধরনের সামরিক অভিযান ফের শুরু করতে অনিচ্ছুক। নতুন করে কী ধরনের ও কতটা পরিসরের হামলা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়।
কর্মকর্তারা আরও বলেছেন, ট্রাম্পের অবস্থান পরিবর্তন হতে পারে। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলও তার পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন তারা।
সূত্র: টাইমস অব ইসরায়েল