রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা কর্মকর্তা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১০:০১ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১০:০১

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে ন্যাটোর যৌথ বাহিনীর এক মার্কিন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশ, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং মার্কিন সামরিক বাহিনী যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার ইংল্যান্ডের গ্লুচেস্টারের কাছে যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ২০২৩-এর দুটি ধারায় ৪১ বছর বয়সী এই মার্কিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করা এবং সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃত সদস্য গ্লুচেস্টারের কাছে ইমজিন ব্যারাকে অবস্থিত ন্যাটো-র অ্যালাইড র‍্যাপিড রিঅ্যাকশন কোর-এ কর্মরত ছিলেন। মার্কিন আর্মি কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শান স্টিনচন তাকে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা হিসেবে বর্ণনা করেছেন। এফবিআই পরিচালক কাশ প্যাটেল এই গ্রেফতারকে একটি ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ হিসেবে অভিহিত করে বলেন, গুপ্তচরবৃত্তির এই অভিযোগ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য চরম উদ্বেগের।

যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন কর্মকর্তা লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রয়েছেন এবং গ্লুচেস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হয়েছে। পুলিশ স্পষ্ট করেছে যে সেপ্টেম্বরে আরএএফ ফেয়ারফোর্ডে ইরান-সংক্রান্ত জঙ্গি হামলার হুমকির সঙ্গে এই গ্রেফতারের কোনও সম্পর্ক নেই; এটি সম্পূর্ণ আলাদাভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্কিত গুপ্তচরবৃত্তির মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউরোপজুড়ে মস্কোর নাশকতা, গোয়েন্দাগিরি এবং ড্রোন অনুপ্রবেশের ঘটনার বিষয়ে যৌথ মিত্র দেশগুলোর উদ্বেগের মাঝেই এই গ্রেফতারের খবর এলো। মার্কিন বার্তা সংস্থা এপি’র তথ্যমতে, ইউরোপে অগ্নিকাণ্ড, ড্রোন পরিচালনা, প্রতিরক্ষা প্রযুক্তি চুরি ও সাইবার আক্রমণসহ ২১০টিরও বেশি বৈরী কর্মকাণ্ডে মস্কোর সম্পৃক্ততা রয়েছে বলে পশ্চিমা কর্মকর্তারা দায়ী করেছেন।

সম্প্রতি ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে ন্যাটোর সম্মিলিত জবাব দেওয়ার অভাব থাকলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পদক্ষেপের কথা ভাবতে পারেন। অন্যদিকে ন্যাটোর সুপ্রিম অ্যালাইড কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ নিশ্চিত করেছেন যে রাশিয়া আক্রমণ করলে ন্যাটো পাল্টা লড়াইয়ে সম্পূর্ণ প্রস্তুত।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি
আসামে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত, আহত অনেক যাত্রী
হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলো প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা
সর্বশেষ খবর
পর্যটকদের জন্য খুলছে আলবেনিয়ার প্রাচীন পাথরের বাড়ির দরজা
পর্যটকদের জন্য খুলছে আলবেনিয়ার প্রাচীন পাথরের বাড়ির দরজা
সুইজারল্যান্ডের অনুভূতি মিলবে ভারতের যে ৫ পর্যটনকেন্দ্রে
সুইজারল্যান্ডের অনুভূতি মিলবে ভারতের যে ৫ পর্যটনকেন্দ্রে
কর্মকর্তা-কর্মচারীদের উপহার বা উপঢৌকন না দেওয়ার অনুরোধ রোমানিয়া দূতাবাসের
কর্মকর্তা-কর্মচারীদের উপহার বা উপঢৌকন না দেওয়ার অনুরোধ রোমানিয়া দূতাবাসের
১০ বাহিনীর রাজত্ব, সন্ধ্যা হলেই নামে আতঙ্ক
১০ বাহিনীর রাজত্ব, সন্ধ্যা হলেই নামে আতঙ্ক
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’