দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

গাজা উপত্যকায় পৃথক দুটি হামলায় দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শুক্রবার তাদের হত্যা করা হয় বলে জানা যায়। তুরস্কের আনাদোলু এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার নিহত ওই দুই ব্যক্তির নাম ইব্রাহিম ফাওজি ইসমাইল মোহসেন ও মোহাম্মদ কামেল সুলাইমান মোহসেন বলে জানিয়েছে আইডিএফ।

তুরস্কের আনাদোলু এজেন্সি স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, ৩৬ বছর বয়সী মোহসেন তার ভাই খলিলের কবর জিয়ারত করতে আল-সাওয়ারহা কবরস্থানে গেলে ড্রোন হামলায় নিহত হন। ২০২৪ সালের ১১ মে দেইর আল-বালাহতে নিহত হন খলিল।