যুদ্ধের মধ্যেও গাজায় ২৫০ ফিলিস্তিনি দম্পতির গণবিবাহ

ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই গাজায় গণবিবাহের আয়োজনে ২৫০ ফিলিস্তিনি দম্পতি বিয়ে করেছেন। ভালোবাসা ও নতুন শুরুর উদ্‌যাপন হিসেবে এ আয়োজন হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত মানবিক ত্রাণ কর্মসূচি অপারেশন শিভালরাস নাইট শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিবাহ করতে আসা সায়েদ আল নাজার নামে এক যুবক বলেন, যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আমরা বসবাস করছি, আমরা নিজ এলাকায় নিজ বাড়িতে ফিরতে চাই। আমরা বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করছি।

তাসিল আবু মাতার নামে এক নারী বলেন, এখানে আমার মা-বোন আছে, আমার বাবা পশ্চিম তীরে থাকায় আসতে পারেনি  কারণ সেখানে আমার দাদি হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। আমার ভাই হামলায় আহত হয়েছে তার চিকিৎসা চলছে। আমাদের আনন্দ আসলে আসম্পূর্ণ। তবুও আমি এ অর্জনে আনন্দিত।