ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (০৭ নভেম্বর) ভোরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ধ্বংসাবশেষ পড়ে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে ক্লিচকো লেখেন, কিয়েভের শহরতলিতে বিস্ফোরণ। শত্রু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অবকাঠামোয় আঘাত হানছে। তিনি জানান, রাজধানীর পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় পাঁচতলা অ্যাপার্টমেন্ট ভবনে ধ্বংসাবশেষ আঘাত হেনেছে। আরেকটি আবাসিক ভবনের সম্মুখভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে শহরের সামরিক প্রশাসন জানায়, হামলায় দুজন আহত হয়েছেন এবং একটি কিন্ডারগার্টেন থাকা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কয়েক ঘণ্টা পরও আরও হামলার আশঙ্কা নিয়ে বাসিন্দাদের সতর্ক করছিলেন কর্মকর্তারা।

এর আগে রাতের ভিডিও ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া জ্বালানি স্থাপনা, সেতু ও অন্যান্য অবকাঠামোয় নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধের সমাধানে আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার আলোচকদের নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা শুরুর তিন দিন আগে এ হামলা হলো। সর্বশেষ এমন আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে।

/এসএইচএম/
সম্পর্কিত
স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা
প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেফতার
লন্ডনে সাবেক গণিত শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা টোল দিতে হবে না
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ ৬ ঘণ্টা টোল দিতে হবে না
কুবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে তদন্ত কমিটি, হতে পারে মামলা
কুবি শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে তদন্ত কমিটি, হতে পারে মামলা
আগুনের ধোঁয়ায় সংরক্ষিত মৃতদেহ, মৃত্যুর আগেই শুরু হতো প্রক্রিয়া!
আগুনের ধোঁয়ায় সংরক্ষিত মৃতদেহ, মৃত্যুর আগেই শুরু হতো প্রক্রিয়া!
পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগান দিয়ে যুবকের বুকে গুলি 
পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগান দিয়ে যুবকের বুকে গুলি 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম
এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম