হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রতিহত করতে এবং এডেনভিত্তিক সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে আন্তর্জাতিক সহায়তা জোরদার করছে রিয়াদ। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সৌদি আরব ও ইয়েমেনে হাজার হাজার সিরীয় সেনা মোতায়েন করা হচ্ছে, যাদের একটি অংশ ইতোমধ্যেই সেখানে পৌঁছে গেছে। কয়েকজন ইয়েমেনি কর্মকর্তার বরাত দিয়ে শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

ইয়েমেনের তিনটি পৃথক সামরিক সূত্র এবং একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে সীমান্ত অঞ্চলের উভয় পাশেই শত শত সেনা মোতায়েন সম্পন্ন হয়েছে।

এছাড়া সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের প্রেসিডেন্টের কার্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক সূত্র নিশ্চিত করেছে যে, হুথিদের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি সহায়তার উদ্দেশ্যে আগামীতে আরও হাজার হাজার সেনা পাঠানোর প্রস্তুতি রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল