এ তালিকাটি প্রকাশ করেছে প্রাইসইকনোমিক্স নামক সংস্থা। ওয়ার্ল্ড ব্যাংকের সংগৃহীত তথ্য থেকে তুলনামূলক বিশ্লেষণ করা ফলাফলে দেখা যায়, বাংলাদেশে প্রতি ১ হাজার ২৭৩ জন নাগরিকের বিপরীতে ১ জন করে পর্যটক ভ্রমণে আসেন।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি দম্পতি খুনের ঘটনায় ছেলেকে খুঁজছে পুলিশ
বাংলাদেশের পর এই তালিকায় রয়েছে ঘানা ও মলদোভা। এই দুটি দেশে জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশের মতো নয়। এই দুইটি দেশের ক্ষেত্রে এই তুলনামূলক অনুপাত যথাক্রমে প্রতি ৩৭২ ও ৩২৩ নাগরিকে একজন করে পর্যটক।
প্রাইসইকোনমিক্সের করা এই বিশ্লেষণে আরও বলা হয়, ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া এই তথ্যে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কেননা, এমন অনেক দেশ আছে যে সব দেশের কোনও তথ্যই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে ছিল না। হয় তথ্যের প্রাপ্যতা অথবা তথ্য সংগ্রহের পদ্ধতিতে সমস্যা থাকায় সে সব যুক্ত করা যায়নি। ফলে বিশ্লেষণে উঠে আসেনি ওই সব দেশের নাম। সূত্র: মেইল অনলাইন
/ইউআর/এএ/