দেড়শ বছর আগের ‘বেলুন চিঠি’ পাওয়া গেলো অস্ট্রেলিয়ায়

nonameআজ থেকে প্রায় ১৫০ বছর আগে বেলুনে ওড়ানো একটি চিঠি পাওয়া গেছে। ১৮৭০ সালে ফ্রান্সের প্যারিস থেকে এই চিঠিটি ওড়ানো হয়েছিল।সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এই চিঠির সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে একথা জানা গেছে।
১৮৭০ সালে ফ্রান্স আক্রমণ করেন প্রুসিয়া। ওই নিজের মাকে উদ্দেশ্য করে বেলুনে এই চিঠিটি উড়িয়েছিলেন এক ব্যক্তি। নরমান্ডিতে বসবাসকারী মাকে লেখা চিঠিতে ওই ব্যক্তি জানতে চান, মা ও তাদের পরিবার নিরাপদ রয়েছে কিনা। এছাড়াও চিঠিতে লিখেছেন, প্রুসিয়া বাহিনীর অভিযানে তাদের কীভাবে থাকতে হচ্ছে, কী পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে, খাবারের কী অবস্থা ইত্যাদি।
প্রুসিয়া বাহিনী সিন নদী পার হওয়ার সময় টেলিগ্রামের তার কেটে দিয়েছিল। এ জন্যই ওই সময় প্রায় ২০ লাখ চিঠি গরম বাতাসের বেলুনে ভরে পাঠানো হয়েছিল। এ সময় পুরো প্যারিস ঘিরে রেখেছিল প্রুসিয়া বাহিনী। ছোট খামে ভরে চিঠিগুলো বেলুনে করে শত্রুপক্ষের ওপর দিয়ে উড়িয়ে দেওয়া হত।
চিঠির সঙ্গে লাগানো ডাকটিকিট অনুসারে তা পাঠানো হয় ৭ ডিসেম্বর। যখন প্রুসিয়ার প্যারিস দখল অভিযান মাঝামাঝি অবস্থায় ছিল। চিঠিটি মাত্র এক সপ্তাহ আগে পেয়েছিলেন মাদাম মেসনিয়ের।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল আর্কাইভ জানিয়েছে, কিভাবে এ চিঠিটি অস্ট্রেলিয়া আসলো তার কোনও তথ্য তাদের কাছে নাই।

জাতীয় জাদুঘরের সহকারি পরিচালক লুইস ডয়েল জানান, চিঠিটি এখানে কিভাবে আসতে পারে তা নিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। কোনও আত্মীয়ের মাধ্যমে এটা পাওয়া গেল কিনা সে বিষয়টাই বিবেচনা করা হচ্ছে। তার ধারনা কোনও নিলামের মাধ্যমেও কেউ এটা কিনে থাকতে পারেন। সূত্র: বিবিসি

/এএ/