স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, একটি বৈদ্যুতিক খুঁটিতে কারটি ধাক্কা খায়।
অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফের অনলাইন সংস্করণে বলা হয়েছে, পুলিশ ও জরুরি সেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কারে আটকে পড়াদের উদ্ধার করে।
পুলিশ জানায়, দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, রেস করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। আহত বাংলাদেশিকে সেন্ট জর্জ হাসপাতালে নেওয়া হয়েছে।
/এএ/