ইউক্রেন ইস্যুতে রাশিয়ায় বন্ধ হয়ে যাওয়া বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ড’স এর আউটলেটগুলো আবারও খুলেছে। তবে মালিকানা বদল এবং ‘ভিকুজনা অ্যান্ড তোচকা’ পরিচয়ে রবিবার (১২ জুন) দেশটিতে প্রাথমিকভাবে ফিরলো ১৫টি আউটলেট। এক প্রতিবেদনে এ খবর জানিয়ছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামীকাল (১৩ জুন) থেকে আরও ৫০টি আউটলেট খোলার প্রস্তুতি চলছে।
এদিকে ম্যাকডোলান্ডস জানিয়েছে, গত মে মাসে তার আনুষ্ঠানিকভাবে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে ‘মানবিক সংকট’ এবং ‘ব্যবসা পরিচালনায় অপ্রত্যাশিত পরিবেশের কারণে স্থায়ীভাবে রাশিয়া ছাড়ার সিদ্ধান্ত নেয়। আলেক্সান্ডার গভরের কাছে আউটলেটগুলো বিক্রি করে দেয় কর্তৃপক্ষ।
গত ৩০ বছর ধরে রাশিয়ায় ব্যবসা করে আসছিল ম্যাকডোনাল্ডস।