বিবিসি ওয়ানে গবেষকরা কেএফসির ওই শাখার বরফ ল্যাবরেটরিতে পরীক্ষার পর তাতে ব্যাকটেরিয়া রয়েছে বলে দাবি করেন। গবেষক দলের ড. মার্গারিটা গোমেজ এস্কালাদা বলেন, ‘আমরা কেএফসির বরফে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছি।’
আরও পড়ুন: মোদির সামনে কান্নায় ভেঙে পড়লেন ভারতের প্রধান বিচারপতি
তিনি আরও বলেন, ‘ব্যাকটেরিয়ার ধরন থেকে মনে হয়, কেএফসির পানিতে জীবাণু আছে অথবা পানি থেকে বরফ তৈরির প্রক্রিয়ায় কোনও সমস্যা রয়েছে।’
এস্কালাদা জানান, বিভিন্ন আন্তর্জাতিক ফুড চেইনের খাবারের মান নিয়ে করা এক গবেষণার অংশ হিসেবে কেএফসির বরফ পরীক্ষা করা হয়।
আরও পড়ুন: পাকিস্তানে বিষাক্ত মিষ্টি খেয়ে ২৩ জনের মৃত্যু
বিবিসিতে এই প্রতিবেদন প্রকাশের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে কেএফসি কর্তৃপক্ষ জানায়, ‘এই তথ্য অত্যন্ত হতাশাজনক। অবিলম্বে এ বিষয়ে তদন্ত পরিচালনা করা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, পরিচ্ছন্নতা বিষয়ে কেএফসির কর্মীদের পুনরায় প্রশিক্ষণ দেওয়া হবে। পরিচ্ছন্নতাকে কেএফসি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে বলেও দাবি করা হয়। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট
/ইউআর/এএ/