ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিতে বিশ্ব মিডিয়ার প্রতিক্রিয়া


আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দলের প্রার্থিতার লড়াইয়ে ইন্ডিয়ানা প্রাইমারিতে জয় ও প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের সরে দাঁড়ানোর পর ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা এক রকম নিশ্চিতই হয়ে গেছে । রিপাবলিকান দলের প্রার্থিতা প্রায় নিশ্চিত হওয়ার পর বিশ্ব মিডিয়ায় গুরুত্ব সহকারে স্থান পেয়েছে খবরটি। অনেক পত্রিকার খবরে বলা হয়েছে, ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থিতা আটকানোর আর কোনও সুযোগ নেই। কোনও কোনও পত্রিকায় বলা হয়েছে, এতে রিপাবলিকান দলে ভাঙনের সৃষ্টি হতে পারে। ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবরের পাশাপাশি ডেমোক্রেটিক দলের প্রার্থী হওয়ার ক্ষেত্রে বার্নি স্যান্ডার্সের সঙ্গে হিলারি ক্লিনটনের লড়াইয়ের কথাও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: মেসির নাম লেখা জার্সি নিয়ে বিপাকে আফগান পরিবার
ফ্রান্সের মধ্য ডানপন্থী পত্রিকা লে ফিগারো লিখেছে,  ‘ট্রেড ক্রুজ তার পাগলের বাজিতে হেরেছেন’ এবং ‘ডোনাল্ড ট্রাম্পের স্টিমরোলারের নিচে চাপা পড়েছেন’।
বামপন্থী ঘরানার লিবারেশন ইন্ডিয়ানা প্রাইমারিকে প্রচারণার টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে লিখেছে, তাই এই বুধবার সকালে ইউরোপ জেগে দেখলো আটলান্টিকের ওপারে রিপাবলিকান দলের প্রার্থি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস আগেও যাকে ভাঁড় হিসেবে ডাকা হতো। ট্রাম্পের কোনও রাজনৈতিক অভিজ্ঞতা ও নির্বাচিত না হওয়ার কারণেই অনেকেই তাকে ভোট দিয়েছেন।
জার্মানির রক্ষণশীল ডিয়ে ওয়েল্ট লিখেছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে পাগলামির প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু। যা কল্পনাই করা যায়নি তা-ই ঘটলো।
মিউনিখের মধ্য-বামপন্থী পত্রিকা সুয়েডিউশে জেইটাঙ্গ ট্রাম্পের ইন্ডিয়ানায় জয়কে অবিশ্বাস্য হিসেবে উল্লেখ করে লিখেছে, চরম পাগলামির এক ঐতিহাসিক নির্বাচন।

আরও পড়ুন: মৃত মানুষকে ফিরিয়ে আনবে নতুন প্রযুক্তি!
স্পেনের মধ্য-বামপন্থী এল পাইস লিখেছে, রিপাবলিকানরা অবশেষে স্বীকার করলেন ট্রাম্পই তাদের প্রার্থী।
ইতালির করিয়েরা ডে লা সিয়েরা লিখেছে, রিপাবলিকদের প্রার্থী এখন প্রস্তুত মনে হচ্ছে।
নেদারল্যান্ডসের এনআরসি লিখেছে, ট্রাম্প কয়েক দশক ধরে চলা নির্বাচনি প্রচারণায় নিয়ম ভেঙে ফেলেছেন। এটা একটা দলীয় বিদ্রোহ।
চীনের পত্রিকাগুলোতে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারবেন বলে মনে করেন না তারা।
রাশিয়ার পত্রিকা ও টিভি চ্যানেলের খবরেও ট্রাম্পের জয় ও প্রার্থিতা নিশ্চিত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। রিপাবলিকানদের প্রার্থিতা নির্বাচনের শেষ হয়ে গেছে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ‘কেবল চাপে নয়, স্বেচ্ছায়ও যৌনকর্ম চালিয়ে যান অনেকে’
উল্লেখ্য, মঙ্গলবার ইন্ডিয়ানায় অনুষ্ঠিত প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পের কাছে বড় পরাজয়ের পর মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন টেড ক্রুজ। আর এর মধ্য দিয়ে রিপাবলিকানদের হয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত হয়ে যায়। কারণ রিপাবলিকানদের হয়ে প্রার্থিতা পাওয়ার ক্ষেত্রে মনোনয়ন প্রত্যাশীদেরকে অন্তত ১২৩৭ ডেলিগেটসের সমর্থন পেতে হয়। আর ট্রাম্প এরইমধ্যে ১০৪৭ জন ডেলিগেটসের সমর্থন পেয়েছেন। অন্যদিকে ক্রুজ সরে দাঁড়ানোর পর ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী এখন কাসিক যিনি এখন পর্যন্ত মাত্র ১৫৩ জন ডেলিগেটসের সমর্থন নিশ্চিত করতে পেরেছেন। মনোনয়নের জন্য ট্রাম্পের আর মাত্র ১৯০ ডেলিগেটসের সমর্থন প্রয়োজন। বিপরীতে কাসিকের প্রয়োজন ১০৮৪ জন ডেলিগেটসের সমর্থন। এখনও ৫২০ ডেলিগেটসের সমর্থন দেওয়া বাকি। সেদিক থেকে কাসিকের নির্বাচনে মনোনয়ন পাওয়ার কোনও সম্ভাবনা নেই।
বিভিন্ন সময়ে আক্রমণাত্মক মন্তব্যের কারণে নিজ দল রিপাবলিকানের অনেক সদস্যের কাছেই ট্রাম্প আস্থাভাজন নন। বিভিন্ন সময়ে টেড ক্রুজকেও আক্রমণ করে কথা বলেছেন তিনি। তবে মঙ্গলবার টেড ক্রুজের সরে দাঁড়ানোর ঘোষণা আসার পর দেখা গেলো ভিন্ন চিত্র। এদিন ক্রুজকে একজন শক্ত আর চৌকস প্রতিদ্বন্দ্বী বলে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: বিবিসি।
/এএ/