যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিমানবন্দরে হামলা চালাবে আইএস!

হিথরো বিমানবন্দরযুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলা চালাবে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি সমর্থিত একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ হুমকি দেওয়া হয়। হুমকিতে বলা য়েছে, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে হামলা চালাবে আইএস।  একই দিনে যুক্তরাজ্যের লন্ডনের হিথরো বিমানবন্দরেও হামলার হুমকির কথা বলা হয়েছে। অনলাইনে সন্ত্রাসবাদ-বিরোধী পর্যবেক্ষণকারী সংস্থা বেসরকারি সংগঠন সাইট ইন্টেলিজেন্স তাদের ওয়েবসাইটে শুক্রবার (৩০ জুন) এই হুমকির কথা প্রকাশ করেছে।

টুইটারে  দেওয়া হুমকিতে বলা হয়, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে ওই হামলা চালানো হবে। হিথরো, লস অ্যাঞ্জেলেস অথবা জেএফকে বিমানবন্দরে বোমা স্থাপন করা হবে বলেও উল্লেখ করা হয়।

নিউ ইয়র্কের ব্যস্ত জেএফকে বিমানবন্দর

এ হুমকির পর বিমানবন্দর ও রেল স্টেশনে সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটিশ পরিবহনমন্ত্রী লর্ড তারিক আহমাদ দেশটির জনগণকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সবাইকে বৈশ্বিক সন্ত্রাসবাদের বিষয়ে সজাগ থাকতে হবে। যুক্তরাজ্যে বিমান পরিবহনের ক্ষেত্রে আমরা সব ধরনের নিরাপত্তা গ্রহণ করেছি। আর আমরা এই ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

তারিক আহমাদ আরও বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। তবে নিরাপত্তার খাতিরে এ সম্পর্কে কোনও বিস্তারিত মন্তব্য করছি না।’ তবে হিথরো বিমানবন্দর কর্তৃপক্ষ এ সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এবার প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষ বিভিন্ন দেশে ভ্রমণ করবেন বলে জানিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ ট্রান্সপোরটেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন।

বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, তারা ৪ জুলাই হামলার বিষয়ে নিশ্চিত অথবা যথাযথ কোনও নিরাপত্তা হুমকি পাননি। এফবিআই-এর এক মুখপাত্র বলেন, হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণকে সজাগ থাকতে হবে। কাছাকাছি কোনও সন্দেহজনক গতিবিধি দেখতে পেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো জন্য এফবিআই জনগণকে অনুরোধ্য করেছে।

তুরস্কের ইস্তানবুলে হামলার তিন দিন পরই এই হুমকি দেওয়া হলো। ওই হামলায় ৪৪ জন নিহত হন। হামলার দায় স্বীকার না করলেও ওই হামলার জন্য তুরস্ক আইএস-কে দায়ী করেছে।

এদিকে, শুক্রবার বাংলাদেশের একটি স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে আইএস। ওই হামলায় ছয় সন্ত্রাসী এবং দুই পুলিশ কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জনই বিদেশি নাগরিক। সূত্র: ডেইলি মেইল।

/এসএ/এএ/