শুক্রবার একটি সাক্ষাৎকারে আলোচনার সময় উপস্থাপক অ্যাসাঞ্জকে প্রশ্ন করেছিলেন, উইকিলিকস হিলারি ক্লিনটনের দল ডেমোক্রেটিক পার্টির তথ্য গোপন মেইল ফাঁস করেছে, যাতে হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ব্যাঘাত ঘটে। উপস্থাপক মেহের অ্যাসাঞ্জের কাছে জানতে চান, কেন আপনি ডোনাল্ড ট্রাম্পের আয়কর দাখিলের তথ্য হ্যাক করছেন না।
উপস্থাপকের এ প্রশ্নের জবাবে অ্যাসাঞ্জ বলেছিলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। যদিও এর বেশি কিছু বলেননি অ্যাসাঞ্জ।
তবে উইকিলিকসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের একটি পোস্টে অ্যাসাঞ্জের এ বক্তব্যকে খারিজ দিয়েছে। শনিবার সকালে এক টুইটে বলা হয়েছে, উইকিলিকস ট্রাম্পের আয়কর দাখিলের তথ্য ‘হ্যাক’ করার চেষ্টা করছে না। একটি হাসির অনুষ্ঠানে এ দাবি করা হয়েছে। আমরা নথি ফাঁসকারীদের উৎসাহিত করার জন্য ‘কাজ করছি’।
সাধারণ নিয়ম হলেও ট্রাম্প তার আয়কর দাখিলের তথ্য প্রকাশ করছেন না। তার দাবি, এসব তথ্য নীরিক্ষার মধ্যে আছে। তা শেষ হলেই প্রকাশ করবেন। ফলে এ নিয়ে সমালোচনা হচ্ছে যুক্তরাষ্ট্রে। অনেকেই আশঙ্কা করছেন, ট্রাম্পের আয়কর তথ্য প্রকাশ হলে রাশিয়ার সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্কের কথা প্রকাশ হয়ে পড়তে পারে। সূত্র: সিএনএন।
/এএ/