যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত তিন দম্পতি

nonameযুক্তরাষ্ট্রের আলবামায় বিমান দুর্ঘটনায় নিহত ৬ জনই ছিলেন তিন জোড়া স্বামী-স্ত্রী। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, টাসকেলুসা বিমানবন্দরের রানওয়েতে বিমানটি দুর্ঘটনায় পড়ে।

টাসকেলুসার কাছে অবস্থিত নর্থপোর্ট কমিউনিটির মেয়র ববি হার্নডন জানান, স্থানীয় সময় সকাল ১১ টা ১০ মিনিটে বিমানটি থেকে বিপর্যয়ের সংকেত পাঠানো হয়। এটি দ্রুত বিমানবন্দরে থাকা গাছের ওপর আছড়ে পড়ে। তিন মিনিটের মাথায় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি।

অক্সফোর্ডের ঈগল পত্রিকা জানিয়েছে, ফ্লোরিডাতে একটি দাঁতের চিকিৎসাবিষয়ক সম্মেলনে যোগ দিয়ে মিসিসিপির অক্সফোর্ডে ফিরছিলেন ওই তিন দম্পতি। এ দুর্ঘটনায় ১১ শিশু এতিম হয়েছে। তবে এসব শিশুদের কেউই বিমানে তাদের বাবা-মার সঙ্গে ছিল না।

আলবামার একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে অক্সফোর্ডের দুই ডেন্টিস্ট জ্যাসন ও লিয়া ফারেজ রয়েছেন। তাদের তিন সন্তান রয়েছে। তাদের বয়স যথাক্রমে দশ, সাত ও পাঁচ বছর। আরেক দম্পতির ৫ সন্তান রয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/বিএ/