যুক্তরাষ্ট্রে একাধিক শহরে ট্রাম্পের নগ্ন মূর্তি

nonameযুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরের পার্কে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি তৈরি করে স্থাপন করেছে একদল শিল্পী। নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, সিয়াটল ও ক্লিভল্যান্ডের পার্কে ট্রাম্পের নগ্নমূর্তি স্থাপন করা হয়েছে বলে শিল্পীদের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ট্রাম্পের এ নগ্ন মূর্তিতে কমলা রঙের চামড়া, বড় পেট, ছোট আঙ্গুল এবং বেশ কয়েকটি শারীরিক অঙ্গ বাদ দিয়ে তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ার পার্কে প্রথম নগ্ন মূর্তি পাওয়া যায়। এছাড়া আরও চারটি শহরেও একই ধরনের মূর্তি পাওয়া গেছে।

ইউনিয়ন স্কয়ার পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বেআইনিভাবে ও অনুমতি না নিয়ে পার্কে এ মূর্তি স্থাপন করা হয়েছে। পার্কে ভ্রমণকারী অনেকেই এ মূর্তির ফলে বিব্রতকর অবস্থায় পড়েছেন। তবে অনেকেই এতে মজা পেয়েছেন, সেলফি তুলেছেন।

পরে বৃহস্পতিবার সন্ধ্যায় পার্ক কর্তৃপক্ষ মূর্তিটি অপসারণ করে। পার্কের মুখপাত্র ফার্গুসন জানান, পার্কের ভেতরে বেআইনিভাবে মূর্তিটি স্থাপন করায় তা অপসারণ করা হয়েছে।

ইনডেকলাইন নামে শিল্পীদের একটি সংগঠন মূর্তিগুলো স্থাপনের দায় স্বীকার করেছে। এ দলের চিত্রশিল্পী, সংগীতশিল্পী ও চলচ্চিত্র নির্মাতারা রয়েছেন।

এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্রকে বিবিসির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়ে ই-মেইল করা হলেও কোনও জবাব পাওয়া যায়নি। সূত্র: বিবিসি।

/এএ/