ট্রেনের নিচে পা, তবুও অ্যাম্বুলেন্স ভাড়ার ভয়!

যুক্তরাষ্ট্রের বোস্টনে এক নারীর পা ট্রেন ও প্ল্যাটফরমের মাঝে আটকে যায়। কিন্তু ওই অবস্থাতেও তিনি খরচের কথা উল্লেখ করে অ্যাম্বুলেন্স ডাকতে নিষেধ করছিলেন। শুক্রবার ঘটা ওই দুর্ঘটনার প্রেক্ষিতে সংবাদমাধ্যমগুলো মার্কিন স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছে। সংবাদমাধ্যম সিএনবিসি ওয়াশিংটন জানিয়েছে, সহযাত্রীরা শেষ পর্যন্ত ট্রেন ঠেলে সরিয়ে ওই নারীকে উদ্ধার করেন ও অ্যাম্বুলেন্সে করেই হাসপাতালে পাঠান।Untitled

বোস্টনের ম্যাসেচুসেট অ্যাভিনিউ রেল স্টেশনে ওই নারী যাত্রীর পা প্ল্যাটরফরম ও ট্রেনের মাঝে আটকে গেলে আশেপাশে থাকা যাত্রীরা তাকে উদ্ধারে ছুটে যান। তার ট্রেনটিকে  ঠেলে ধরে এক পাশে কাত করে ওই নারীকে উদ্ধার করেন। তিনিএত্রাই আহত হয়েছিলেন চামড়া মাংস কেটে তার হাড় বেরিয়ে গিয়েছিল। কিন্তু ওই রকম আহত অবস্থাতেও ৪৫ বছর বয়সী ওই আহত নারী কাঁদতে কাঁদতে উপস্থিতদের অনুরোধ করছিলেন যেন অ্যাম্বুলেন্স ডাকা না হয়। তার ভাষ্য, ‘আপনারা জানেন অ্যাম্বুলেন্স ভাড়া কত। এর ভাড়া ৩ হাজার ডলার। আমার সেই সামর্থ নেই।’ অবশ্য শেষ পর্যন্ত অ্যাম্বুলেন্স ডেকে ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

আহত নারীর ওই অসহায় স্বীকারোক্তির পর প্রভাবশালী মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস লিখেছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থার বর্তমান নাজুক অবস্থার চিত্র ফুটে উঠেছে ওই ঘটনার মাধ্যমে।