বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাগত সক্ষমতা নিয়ে প্রতিবেদন দেবে যুক্তরাষ্ট্র

মার্কিন সিনেট গত বুধবার এবং হাউজ অব রিপ্রেজেন্টিটিভ গত সপ্তাহে ২০১৯ অর্থবছরের জন্য জন এস ম্যাককেইন ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) অনুমোদন করেছে। এখন সেটি পাঠানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতির জন্য। ট্রাম্প যদি ওই প্রস্তাবনায় সায় দেন তাহলে তা আইনে পরিণত হবে এবং সেক্ষেত্রে ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। Defense.gov_photo_essay_070731-N-0696M-301এনডিএএ সংক্রান্ত সম্মেলনের এক প্রতিবেদন থেকে জানা গেছে,  প্রস্তাবিত আইনেই এই চাহিদার কথা উল্লেখ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরকে প্রাকৃতিক দুর্যোগ ও  মানবিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে কংগ্রেশনাল ডিফেন্স কমিটির কাছে।

মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে পরামর্শ, প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র কি ধরণের সহযোগিতা করতে পারে সে বিষয়েও উল্লেখ থাকবে প্রতিবেদনে।