এফবিআই’র তদন্তের মুখে ট্রাম্প মনোনীত সুপ্রিম কোর্ট বিচারক

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিজের মনোনীত বিচার ব্রেট কাভানাহ’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য এফবিআইকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সিনেট কমিটির ভোটে নাভানাহ মনোনয়ন পেলেও দুই রিপাবলিকান সিনেটর তদন্তের আহ্বান জানান। ফলে তার মনোনয়নে সিনেটের চূড়ান্ত ভোট পিছিয়ে গেলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ব্রেট কাভানাহ

কাভানাহর বিরুদ্ধে  তিনজন নারী যৌন হামলার অভিযোগ এনেছেন। যদিও তিনি এসব   অভিযোগ অস্বীকার করেছেন।  অভিযোগকারী তিন নারী হলেন, ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টিন ব্লেজি ফোর্ড। বৃহস্পতিবার সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে অভিযোগ নিয়ে তিনি ও কাভানাহ উভয়েই সাক্ষ্য দেন।

শুক্রবার সিনেটের ভোটে মনোনয়ন পান কাভানাহ। তার পক্ষে ভোট পড়ে ১১টি আর বিপক্ষে পড়ে ১০টি। ভোটদানে বিরত থাকেন একজন ডেমোক্র্যাট সিনেটর। এসময় দুই রিপাবলিকান সিনেটর বিচারকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য গোয়েন্দা সংস্থা এফবিআইকে আহবান জানান।সিনেটর জেফ ফ্লেইকের এই তদন্তের প্রস্তাব সমর্থন করেন আরেক রিপাবলিকান লিসা মারকুস্কি।

সাক্ষ্য প্রদানের সময় ক্ষোভের যৌন হামলার অভিযোগ অস্বীকার করেন কাভানাহ। তিনি অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা পুরো প্রক্রিয়া নিয়ে রাজনীতি করছে এবং তার ও পরিবারের সুনাম ক্ষুণ্ন করছে।

ডোনাল্ড ট্রাম্প এফবিআইকে তদন্তের নির্দেশ দিলেও নিজের মনোনয়নের পক্ষে সাফাই গেয়ে চলেছেন। শুক্রবার তদন্তের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন,  বিচারক কাভানাহ’র সম্পর্কে তদন্তের জন্য আমি এফবিআইকে নির্দেশ দিয়েছি। সিনেট যেমন অনুরোধ করেছে এই তদন্ত এক সপ্তাহের মধ্যে শেষ হবে।

এই তদন্তের মাধ্যমে এফবিআই কাভানাহকে নিয়ে আগের জীবনবৃত্তান্ত যাচাই হালনাগাদ করবে। তারা হয়ত পুরনো সাক্ষী বা নতুনদের সঙ্গে কথা বলবে।