ইরাকে আইএসবিরোধী যুদ্ধ স্থগিত করলো মার্কিন জোট

কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহতের পর ইরানের পাল্টাঘাতের আশঙ্কায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াই স্থগিত করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে রবিবার এখবর জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

77777

এক বিবৃতিতে মার্কিন কমান্ড বলেছে, গত কয়েক সপ্তাহে ইরাকি ও আমেরিকান ঘাঁটিতে একের পর এক আক্রমণের কারণে আমরা আইএসবিরোধী লড়াই আপাতত স্থগিত রেখেছি। ধারাবাহিক পুনবির্বেচনা চলবে।

এতে আরও বলা হয়েছে, আইএসকে পরাজিত করতে যে ইরাক সরকারের অংশীদার ও ইরাকি জনগণ আমাদের স্বাগত জানিয়েছে তাদের প্রতি আমরা এখনও অঙ্গীকারবদ্ধ। আইএসকে একেবারে নিমূর্ল করতে আমাদের পূর্ণ মনোযোগ ফেরাতে যে কোনও প্রস্তুত আছি।

শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন রকেট হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহতের প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএসবিরোধী জোট।

ওয়াশিংটন ইন্সটিটিউটের নিয়ার ইস্ট পলিসির গবেষক মাইকেল নাইটস বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে আইএসবিরোধী লড়াইয়ের গুরুত্ব উল্লেখযোগ্য হারে কমে গেছে।