যুক্তরাষ্ট্রে একদিনে ৮২ হাজার করোনা শনাক্ত

যুক্তরাষ্ট্রে শনিবার একদিনে ৮২ হাজার ১৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে তিন হাজার ৩১৩ জনের। জন্স হপকিন্স ইউনিভার্সিটির ট্যালির বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৯৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চার লাখ ৯৬ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ছয় কোটি ৯৮ লাখ ৮৩ হাজার ৬২৫ ডোজ করোনা টিকা বিতরণ করা হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।