যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজনই শিশু।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার সকালের দিকে দেশটির পূর্বাঞ্চলীয় ফিলাডেলফিয়া শহরে চারতলা ভবনটিতে আগুন লাগে।
নগরীর দমকল বিভাগ জানিয়েছে, সকাল ৬টা ৪০ মিনিটে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা তিন তলা ভবনটির দ্বিতীয় তলায় ভয়াবহ আগুন দেখতে পান। আগুন নিয়ন্ত্রণে আনতে ৫০ মিনিট সময় লেগেছে। আগুন লাগার পর ভবন থেকে ৮ জন বেরিয়ে আসতে সক্ষম হয়। চিকিৎসার জন্য শিশুসহ দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম ফিলাডেলফিয়া ইনকোয়ারার জানিয়েছে, ভবনটি ফিলাডেলফিয়া হাউজিং অথরিটির মালিকানাধীন।