২ জানুয়ারি পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলাকে ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের কথা বলে আসছে সেটির একটি নমুনা হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন ওবামা। তিনি বলেন, অঞ্চলটিতে কিভাবে সহিংস চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবেলা করা যায় তা নিয়ে সংলাপের দিকেই এগুচ্ছেন দুই নেতা।
পাঠানকোট হামলার বিষয়ে ওবামা বলেন, ‘এ ধরনের ট্রাজেডি দেখিয়ে দেয় কেন ভারত ও যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে এতো ঘনিষ্ঠ।’
২০১৪ সালের ডিসেম্বরে পেশাওয়ারে স্কুলে হামলার পর নওয়াজ শরিফ সব সন্ত্রাসী ও তাদের সহযোগীদের নিষ্ক্রিয় করার উদ্যোগ নেন বলে মনে করেন ওবামা। তিনি মনে করেন, পাকিস্তান ও এই অঞ্চলের স্থায়িত্বের জন্য অনিরাপত্তাকে একটি হুমকি বিবেচনা করেন নওয়াজ। ওবামা বলেন, এটাই সঠিক নীতি। এরপর থেকে আমরা দেখছি বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। এরমধ্যেও পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনাও দেখেছি আমরা।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট ও ভারতের সম্পর্ককে শতাব্দীর উল্লেখযোগ্য সম্পর্ক হিসেবে ওবামা উল্লেখ করেন। এ সম্পর্কের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই না।
ওবামা বলেন, ‘আমি এখনও মনে করি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো বন্ধু রাষ্ট্র হতে পারে ভারত। তাই আমি মনে করি ভবিষ্যত প্রজন্ম যখন এই সময়ের দিকে ফিরে তাকাবে তখন দেখতে পারবে বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের দেশ সত্যিকার বৈশ্বিক অংশীদারে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শেষ বছরে আমার পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করার প্রচেষ্টা অব্যাহত রাখা।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এএ/বিএ/