'যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক এখন যে কোনও সময়ের চেয়ে মজবুত'

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন অতীতের যে কোনও সময়ের চেয়ে মজবুত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। উপসাগরীয় দেশগুলো সফরের শেষ পর্যায়ে রবিবার সৌদি আরবের মার্কিন দূতাবাস কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন।

noname

জন কেরি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে আমাদের আগেও দৃঢ় সম্পর্ক, স্বচ্ছ জোট এবং গভীর বন্ধুত্ব ছিল। এখনও দেশটির সঙ্গে আমাদের সে সম্পর্ক বজায় রয়েছে।’

মূলত সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘দৃঢ় সম্পর্ক’ রাখার ব্যাপারে তিনি রিয়াদকে আশ্বস্ত করেন।

সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধ বন্ধে দুই দেশ একযোগে কাজ করে যাবে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: ইয়াহু নিউজ।

/এমপি/বিএ/