ইউক্রেনে মার্কিনিদের টার্গেট করলে কঠিন জবাব পাবে রাশিয়া

যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না, তবে ইউক্রেনে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করা হলে পরিণতি ভোগ করতে হবে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, রাশিয়া যদি ইউক্রেনের মার্কিন নাগরিকদের উপর হমালা চালায় তবে আমরা ব্যাপকভাবে প্রতিক্রিয়া জানাবো। আমাদের কোম্পানি বা সমালোচনামূলক অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হামলা পরিচালনা হয় তবে জবাব দিতে প্রস্তুত আছি আমরা।

ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন তিনি। এই বিষয়টিকে পবিত্র বলেও উল্লেখ করেন বাইডেন। 

একই দিন তিনি আরও বলেন, ইউক্রেনে রুশ হামলার জোরালো শঙ্কা রয়েছে। ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া কিছু সেনা সরিয়ে নিয়েছে বলে ঘোষণা দিয়েছে মস্কো। এতে পশ্চিমাদের উদ্বেগ কিছুটা হলেও কমার কথা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন, ইউক্রেনে এখনও রাশিয়ার আক্রমণের আশঙ্কা রয়েছে। পশ্চিামা দেশগুলোর দাবি ইউক্রেন সীমান্তে দেড় লক্ষাধিক রুশ সেনা অবস্থান করছেন।