২০৩০ সালের মধ্যে দেশটিতে কার্বন নিঃসরণ ৩২ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ওবামার এই পরিকল্পনায়। এতে নবায়নযোগ্য বিদ্যুতের ওপর গুরুত্বারোপ করা হয়েছিল।
ওয়েস্ট ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল প্যাট্রিক মরিসে উচ্চ আদালতের এই পদক্ষেপকে বিরাট বিজয় হিসেবে দেখছেন।
হোয়াইট হাউস আদালতের এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, শেষ পর্যন্ত আদালত এ পরিকল্পনার আইনি দিকটাকেই ঊর্ধ্বে তুলে ধরবে।
আইনি লড়াইয়ের ফলাফল যাই হোক আপাতত আদালতের এই সিদ্ধান্তে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে ওবামা প্রশাসনকে। গত ডিসেম্বরে প্যারিসে জলবায়ু সম্মেলনে খসড়া চুক্তির ব্যাপারে চুক্তির বিষয়ে সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্র।
গত বছর আগস্ট মাসে ওবামা এ পরিকল্পনা ঘোষণা করেন। এতে সবগুলো রাজ্যের জন্য কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা বলা হয়। এ পরিকল্পনা বন্ধ করতে ২৭টি রাজ্যের কয়লা খনি মালিকদের একটি গ্রুপ আদালতের আশ্রয় নেন। তাদের দাবি, এ পরিকল্পনা রাজ্যগুলোর অধিকারের লঙ্ঘন।
/এএ/