মার্কিন নির্বাচন

কয়েকটি রাজ্যের ভোটকেন্দ্রগুলোতে ভুয়া বোমা হুমকি

কয়েকটি রাজ্যে বোমার হুমকিগুলো রাশিয়ার ঠিকানা বা রুশ মালিকানাধীন প্রতিষ্ঠানের ই-মেইল থেকে এসেছে, তবে সেগুলোকে বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়নি। মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে এফবিআই বলেছে, এই পর্যন্ত কোনও হুমকিই বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়নি।’ তবে এফবিআই সংশ্লিষ্ট রাজ্যগুলোর নাম উল্লেখ করেনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সংশ্লিষ্ট রাজ্যগুলোর নাম উল্লেখ না করলেও জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড র‍্যাফেনস্পারগার জানান, তার রাজ্যের নির্বাচন প্রক্রিয়ায় কিছু বোমার হুমকি ধ্বংস করা হয়েছে। এগুলোকে তিনি রাশিয়া থেকে এসেছে বলে দাবি করেছেন।

জর্জিয়ার ফালটন কাউন্টি কর্মকর্তারা জানিয়েছেন, তারা একাধিক কল পেয়েছেন এবং এই হুমকিগুলোর কারণে দুইটি ভোটকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। তবে এগুলোর প্রতি কড়া নজর রেখেছেন মার্কিন কর্মকর্তারা।

সাইবার সিকিউরিটি এবং অবকাঠামো সুরক্ষা সংস্থার পরিচালক সাইবার নিরাপত্তা বিষয়ক সিনিয়র উপদেষ্টা কাইট কনলি সাংবাদিকদের জানান, জাতীয় স্তরে এমন কোনও নিরাপত্তাহীনতা ঘটনা ঘটেনি যা নির্বাচনকে ব্যাপকভাবে ব্যাহত করতে পারে।

অবশ্য কর্মকর্তারা এখনও বিদেশি প্রভাব ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক করে যাচ্ছেন। কারণ তারা মনে করেন নির্বাচন-পরবর্তী সময়েও তা অব্যাহত থাকবে।