যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে এক বাড়ি থেকে জরুরি চিকিৎসাসেবার জন্য ফোন করা হয়। দমকলকর্মীরা সেখানে পৌঁছালে শুরু হয় তাদের ওপর গুলিবর্ষণ। এতে এক দমকলকর্মী নিহত হন। অপর দমকলকর্মীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় দমকল কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক খবরে বিষয়টি জানা গেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পুলিশ বর্ণবাদে আক্রান্ত!
দমকল কর্মকর্তারা জানান, প্রিন্স জর্জেস কাউন্টিতে শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে। নিহত দমকলকর্মীর নাম জন উমস্নেইডার। তবে দমকল কর্মকর্তারা সাহায্যের অনুরোধটি জরুরি স্বাস্থ্য সেবার জন্য বলে উল্লেখ করলেও পুলিশ কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা।
যুক্তরাষ্ট্রের আরও খবর: ৭০ বছর পর মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠালো ভারত
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এক ব্যক্তি একটি বাড়িতে ঘুকে বাড়ির লোকজনকে আটকে রাখেন। এ সময় এক প্রতিবেশীর জরুরি সাহায্যের ফোন পেয়ে দমকলকর্মীরা ওই বাড়িতে যান। তারা বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর গুলি চালানো হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে আটক রাখা ওই ব্যক্তিকে গ্রেফতার করেছেন। সূত্র: সিএনএন।
আরও পড়ুন: পরস্পরের বিবেচনাবোধ নিয়ে হিলারি-স্যান্ডার্সের প্রশ্ন
/এসএ/এএ/