এমএস নাও-সিএনএন-পলিটিকোর মামলায় চাপে ট্রাম্প প্রশাসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করেছে এমএস নাও, সিএনএন ও পলিটিকো। নিজেদের সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া অধিকার সুরক্ষায় তারা এই আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তিন সংবাদমাধ্যমই সরকারকে জানিয়েছে যে তারা কলাম্বিয়া জেলার জন্য যুক্তরাষ্ট্রের জেলা আদালতে মামলা দায়ের করছে। চলতি সপ্তাহেই মামলাটির বিষয়ে জরুরি শুনানি হতে পারে বলেও জানিয়েছে তারা।

ট্রাম্প ঘোষণা করেছিলেন, এমএস নাও, সিএনএন ও পলিটিকোকে হোয়াইট হাউসের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না।

এদিকে, স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি।