‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক 
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২

ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, ‘যুদ্ধ শেষ হয়নি’। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত আরও বাড়লে ইরান তার অস্ত্র, সামরিক কৌশল ও লক্ষ্যবস্তু পরিবর্তন করবে বলেও সতর্ক করেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত এক বিবৃতিতে মোহেব্বি বলেন, আমরা নিশ্চিতভাবে যুদ্ধের ভূপ্রকৃতি পরিবর্তন করব। আমরা নিশ্চিতভাবেই নতুন সক্ষমতাসম্পন্ন নতুন অস্ত্র যুদ্ধে নিয়ে আসব। রেভল্যুশনারি গার্ড দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। 

মোহেব্বি বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তু আর আগের মতো থাকবে না’। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এমন কিছু লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনও হামলা চালানো হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ শুরু হয়। এই সংঘাতে বারবার হামলা এবং লড়াইয়ের সমাপ্তি টানার আলোচনার চেষ্টা চালানো হয়েছে, তবে হরমুজ প্রণালি পুনরায় চালু করা বা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরুজ্জীবিত করার বিষয়ে কোনও চুক্তি অর্জিত হয়নি।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
সম্পর্কিত
কী, কেন, কীভাবে হরমুজে ভারত-চীনসহ চার দেশকে ছাড়, কী চায় তেহরান?
নির্বচনে যে দলই জিতুক, নিউজিল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী ‘ক্রিস’
ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ দিচ্ছে নিজ দলই
সর্বশেষ খবর
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
ফেসওয়াশ থেকে সানস্ক্রিন, সবকিছুতেই কি ভিটামিন সি থাকা জরুরি?
যারা দিল্লিতে আপন ঠিকানায় আছে, তারা এ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
যারা দিল্লিতে আপন ঠিকানায় আছে, তারা এ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা
‘বরবাদ’খ্যাত নির্মাতার সঙ্গে প্রেম দীঘির, কী বললেন নায়িকা
হঠাৎ আলোচনায় রবার্ট গ্রিনের ‘দ্য ৪৮ লজ অব পাওয়ার’, কী আছে এতে?
হঠাৎ আলোচনায় রবার্ট গ্রিনের ‘দ্য ৪৮ লজ অব পাওয়ার’, কী আছে এতে?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক