হরমুজ প্রণালির নাম পাল্টে কী রাখলেন ট্রাম্প?

ইরান নতুন একটি চুক্তির প্রস্তাব দেওয়ার পর হরমুজ প্রণালির একটি মানচিত্র নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিটিতে হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প স্ট্রেইট’ বা ট্রাম্প প্রণালি লেখা ছিল। ইরানের প্রস্তাবের পর এ বিষয়ে ট্রাম্পের ভাবনার প্রথম প্রকাশ্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এই পোস্টকে।

ইরানের প্রস্তাবটি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে রাজনৈতিকভাবে সহায়তা করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল।

এদিকে, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করছেন বলে শুক্রবার জানিয়েছে হোয়াইট হাউস।

এর আগে চলতি সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক ঘণ্টা ধরে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।

সূত্র: গালফ নিউজ