ভারতের এক রাজ্যে মদ খেয়ে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৫ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৫

ভারতের নাগাল্যান্ডে বিষাক্ত বা ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনা তদন্ত এবং সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করতে একটি বিশেষ তদন্ত কমিটি (এসআইটি) গঠন করা হয়েছে। ১৯৯০ সাল থেকে রাজ্যটিতে মদ নিষিদ্ধ আইন কার্যকর রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন অবৈধ মদ পান করে মোককচুং জেলায় আটজন এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে।

সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো শনিবার জানান, অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাংয়ের নেতৃত্বে এসআইটি গঠন করা হয়েছে। মৃত্যুর ঘটনা তদন্তের পাশাপাশি সন্দেহভাজন ভেজাল মদের উৎস ও সরবরাহ চক্র শনাক্ত করবে দলটি।

মৃত্যুর কারণ নিশ্চিত করতে মদের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে। কেজো বলেন, আমরা কিছু সূত্র পেয়েছি, তবে বিস্তারিত জানানোর মতো সময় এখনও আসেনি।

মৃত্যুর ঘটনার পর পুলিশ একাধিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ৩ হাজার বোতল মদ জব্দ করা হয়েছে।

পুলিশ মানুষকে অজ্ঞাত, লেবেলবিহীন বা সন্দেহভাজন অবৈধ মদ পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মদ পানের পর কারও মাথা ঘোরা, ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।

/এএস/ 
সম্পর্কিত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময় জানালেন কোহলি
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
সর্বশেষ খবর
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২
ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময় জানালেন কোহলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময় জানালেন কোহলি
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
জাহাজের প্রিমিয়াম দ্বিগুণ, এলপিজি সরবরাহে টান
জাহাজের প্রিমিয়াম দ্বিগুণ, এলপিজি সরবরাহে টান
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ
এপিবিএনের দায়িত্বের লিখিত বিবরণ চেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ