যুক্তরাষ্ট্রের আসন্ন কংগ্রেসে ডেমোক্র্যাটদের ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধের তহবিল বন্ধ করা (ডিফান্ড) উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। শুক্রবার সিএনএনকে তিনি বলেন, আমরা এ যুদ্ধ থামাই শুধু প্রস্তাব পাস করে নয়, বরং যুদ্ধের তহবিল বন্ধ করে। এটাই করতে হয়।
স্যান্ডার্স আরও বলেন, এ যুদ্ধ অবৈধ, অসাংবিধানিক। এতে ১৯ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরান ও প্রতিবেশী দেশগুলোয় হাজার হাজার নারী, পুরুষ ও শিশু মারা গেছেন। এটি আমাদের শত শত বিলিয়ন ডলার খরচ করিয়েছে।
ডেমোক্র্যাটদের সঙ্গে সিনেটে একই দলে থাকা ভার্মন্টের স্বতন্ত্র এই সিনেটর সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেন, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা যুদ্ধ শেষ করার স্পষ্ট বার্তা দিয়েছেন।
সূত্র: আল জাজিরা