পেন্টাগন কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্রের নতুন সাইবার নিরাপত্তা প্রধান

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার ডিরেক্টর হিসেবে শন কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হচ্ছেন পেন্টাগনের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) কার্স্টেন ডেভিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেভিস বলেন, আমার ওপর আস্থা ও অবিচল বিশ্বাস রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং স্টিফেন মিলারকে ধন্যবাদ। আর সতর্ক ও দূরদর্শী নেতৃত্বের জন্য পিট হেগসেথকে ধন্যবাদ।

ডেভিস আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে সাইবার অঙ্গনে আধিপত্য বিস্তার করার সুযোগ আমাদের রয়েছে, তবে তা কেবল তখনই সম্ভব যখন আমরা আমাদের মহান জাতি যে ভিত্তির ওপর চলছে সেগুলোর আধুনিকায়ন ও সহনশীলতা বৃদ্ধি করতে পারবো।

হোয়াইট হাউজের এই নতুন দায়িত্ব পাওয়ায় ডেভিসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর কিছুক্ষণ আগেই কেয়ার্নক্রসের পদত্যাগের খবর প্রকাশিত হয়েছিল।