‘জনস্বাস্থ্যে বিপত্তির অন্যতম কারণ পর্নোগ্রাফি’

nonameপর্নোগ্রাফিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের উতাহ রাজ্য। ওই রাজ্যের  প্রযুক্তিবিদদের প্রতি কোনও কম্পিউটারে শিশুদের নিয়ে তৈরি করা পর্নোগ্রাফি পাওয়া গেলে তা পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপাবলিকান গভর্নর গ্যারি হারবার্ট রিপাবলিকান আইনসভার উত্থাপিত এই নির্দেশ স্বাক্ষর করেন। চার্চ অব জেসাস খ্রাইস্ট অব লেটার ডে সেইন্টসের পৃষ্ঠপোষকতায় উতাহ কোয়ালিশন অ্যাগেইনস্ট পর্নোগ্রাফি এই নির্দেশকে সমর্থন জানায়।

আরও পড়ুন: আইএস সদস্যদের যৌনদাসী হতে অস্বীকৃতি, দুই শতাধিক নারীর শিরশ্ছেদ!

গ্যারি হারবার্ট বলেন, ‘আমাদের সমাজে পর্নোগ্রাফির পরিমাণ হতভম্ব করে দেওয়ার মতো। আমি আমাদের পরিবারগুলোকে ও সমাজের মানুষকে এ থেকে সুরক্ষা দিতে চাই।’

পর্নোগ্রাফিকে অর্থের লোভে নির্মিত ‘ধ্বংসের সাম্রাজ্য’ আখ্যা দিয়ে পর্নোগ্রাফি-বিরোধী কর্মী জেনিফার ব্রাউন বলেন, ‘পর্নোগ্রাফি দেখার অভ্যাস শিশু-কিশোরদের স্বাভাবিক মানসিক ও শারীরিক বিকাশকে ব্যাহত করে। 

আরও পড়ুন: মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বিস্তৃত গোপন সুড়ঙ্গের সন্ধান

উতাহের প্রধান গির্জা মরমন চার্চ রিপাবলিকানদের নেওয়া এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তবে দ্য ফ্রি স্পিচ কোয়ালিশন নামের একটি সংগঠন এই নির্দেশকে ‘প্রাচীনপন্থী নৈতিকতার ধারক’ আখ্যা দিয়ে বলেছে, জনস্বাস্থ্যের সঙ্গে পর্নোগ্রাফির সরাসরি সম্পর্ক থাকার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।         

সংগঠনটির মাইক স্টেবল বলেন, ‘আমাদের এমন একটি সমাজ নির্মাণ করা উচিত যেখানে যৌনতা নিয়ে খোলাখুলি আলাপ আলোচনা চলবে। যৌনশিক্ষার জন্যই তা প্রয়োজন। যৌনতাকে কলংকিত করা উচিত নয়।’ সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

/ইউআর/এএ/