স্ক্রুওয়ার্ম হুমকিতে পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৬, ১০:০৩আপডেট : ১৩ জুন ২০২৬, ১০:০৩

চলমান ফুটবল বিশ্বকাপ ও ‘আমেরিকা ২৫০’ উদযাপনকে সামনে রেখে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছেন। একই সঙ্গে অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

টেক্সাসে খামারিদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স সাংবাদিকদের বলেন,

মানুষের শরীরে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্মের সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় সিডিসি একটি জরুরি পরিকল্পনা সক্রিয় করেছে। ২০২৩ সালে পানামায় এই হুমকি পুনরুত্থিত হওয়ার পর বাইডেন প্রশাসন প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছিল। তবে বর্তমান পদক্ষেপের সঙ্গে ডিওজিই বাজেট ছাঁটাইয়ের কোনও সম্পর্ক নেই। মার্কিন পশুসম্পদ অধিদফতর (ইউএসডিএ)-র এখন ১২০ জন পূর্ণকালীন কর্মী এই ইস্যুতে কাজ করছেন, যা আগের চেয়ে ১ হাজার শতাংশ বেশি।

চলতি বছর বড় বড় আয়োজনকে  কেন্দ্র করে যখন বিশেষজ্ঞরা করোনা ও হামের মতো শ্বাসতন্ত্রের রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, তখনই সিডিসির এই জরুরি পদক্ষেপের ঘোষণা এলো।

ইউএসডিএ প্রাণীদের মধ্যে এই সংক্রমণ মোকাবিলায় নেতৃত্ব দিচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, টেক্সাসে চারটি বাছুর এবং নিউ মেক্সিকোতে একটি কুকুরের শরীরে এই সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রস্তাবিত ও বিদ্যমান ফেডারেল স্বাস্থ্য বাজেট কাটছাঁটের কারণে দেশটির রোগ নজরদারি ও প্রাদুর্ভাব মোকাবিলা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে।

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অধ্যাপক অ্যারন কেসেলহেইম বলেন,

ডিওজিই বাজেট ছাঁটাইয়ের কারণে ইউএসএআইডি ও ইউএসডিএ-র নজরদারি কর্মসূচি বাদ পড়েছে। এটি বর্তমান সংকটের সরাসরি কারণ এবং ভবিষ্যৎ প্রভাব প্রশমনের ক্ষমতাকে দারুণভাবে ব্যাহত করছে।

ফলে যেকোনো বাস্তব হুমকি দ্রুত চিহ্নিত ও মোকাবিলা করার সক্ষমতা কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক জর্জ বেঞ্জামিন এই ছাঁটাইকে ‘বিপর্যয়কর’ আখ্যা দিয়ে বলেন,

বার্ড ফ্লুর মতো প্রাদুর্ভাব এখনও সঠিকভাবে মোকাবিলা করা যাচ্ছে না। আগের বাজেট কমানোর কারণে স্বাস্থ্য কর্মকর্তারা চ্যালেঞ্জে আছেন। পূর্বের মতো এবারও যুক্তরাষ্ট্রে অন্তত একটি ইবোলা কেস দেখার আশঙ্কা রয়েছে।

জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক ভ্রমণ, জনসংখ্যা বৃদ্ধি এবং বন্যপ্রাণীর আবাসস্থলে মানুষের অনুপ্রবেশের কারণে যেকোনো সময় নতুন হুমকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। পূর্ববর্তী বাজেট ও কর্মী ছাঁটাইয়ের কারণে ইতোমধ্যেই ফেডারেল ও স্থানীয় পর্যায়ে রোগ নজরদারি ক্ষমতা হ্রাস পেয়েছে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ কৃতিকা কুপ্পালি বলেন,

স্ক্রুওয়ার্ম, ইবোলা ও হান্টাবাইরাস ভিন্ন হুমকি হলেও এদের মূল সুর এক। বড় প্রাদুর্ভাব বা কৃষি সংকট তৈরি হওয়ার পর তা মোকাবিলা করার চেয়ে প্রাথমিক পর্যায়ে তা শনাক্ত ও প্রতিরোধ করা অনেক কম ঝুঁকিপূর্ণ ও সাশ্রয়ী।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০২৭ সালের প্রস্তাবিত বাজেটে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে ৫ বিলিয়ন ডলার এবং স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ থেকে ১৫.৮ বিলিয়ন ডলার কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই বাজেট হ্রাস কার্যকরিতা বাড়াবে এবং অনর্থক কর্মসূচির পুনরাবৃত্তি কমাবে।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
সর্বশেষ খবর
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
উত্তেজনার মধ্যে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
বাংলাদেশ থেকে কাঁঠাল আমদানির অনুমতি দিলো চীন 
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
জামায়াত নেতাদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বেরিয়ে আসছে কেন?
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা