জন্মগত শিশু হৃদরোগ দ্রুত চিহ্নিতকরণ, সঠিক চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীকে নিয়ে যাওয়া ও চিকিৎসা সেবা প্রদান এবং পরবর্তী ফলোআপের উপর গুরুত্বারোপে জোর দিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার জন্মগত শিশু হৃদরোগ বিষয়ে (আরলি রিকগনিশন, রেফাররাল অ্যান্ড ফলোআপ অফ কনজিনেটাল হার্ট ডিজিজেস) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিএসএমএমইউ’র প্যাডিয়াটিক কার্ডিওলজি ইউনিটের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এতে সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। প্রধান বক্তা ছিলেন ভারতের শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অমিতাভ চট্টপাধ্যায়।
- জাতীয় কবির প্রয়াণ দিবসে জাককানইবিতে বিভিন্ন কর্মসূচি
- সুদানের শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
/জেএ/এমও/